
সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাটে অনুমতি ছাড়া বালু উত্তোলন করে মজুত রাখার অপরাধে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটার শ্রী রতন কুমার দত্ত।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ১টি মামলা করা হয়েছে।
Leave a Reply