
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
সমাবেশে আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ।
সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম (মিলু) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সদর হাসপাতালের মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ডের সর্বস্তরের বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply