1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 28, 2026, 1:51 am

গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 24 Time View

গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়,

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার,

গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় গাইবান্ধা শহরের ২ নম্বর ট্রাফিক মোড়, কলেজ রোডের জেলা পরিষদ মার্কেটে বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা কার্যালয়ের এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান (সাদিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী টিটুল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গাইবান্ধার সভাপতি সামিউল ছদা সুমেল; চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ (মোস্তাক); জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাহিদাং দোহা চৌধুরী (সুমন); জেলা বিএনপির সহ-প্রচার বিষয়ক সম্পাদক খন্দকার জাকারিয়া আলম জিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল হাসান আকন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আব্দুল হালিম সরকার।
নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে গাইবান্ধার সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ কার্যালয় সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি