
-ঃপরিচিতিঃ-
লালমোহন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ১৯৮৬ সালের ১লা মার্চ ততকালীন অবিভক্ত লালমোহন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড, (বর্তমানে লালমোহন পৌরসভা ৪ নং ওয়ার্ড) নয়ানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা মোঃ সালেহ উদ্দিন,সাবেক ঈমাম ও খতিব পটুয়াখালী পুরান বাজার জামে মসজিদ কমপ্লেক্স, ও বিশিষ্ট ওয়ায়েজিন (বক্তা)। মাতার নাম মাহফুজা আক্তার,গৃহিণী।তাহার দাদার নাম মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন আসলামপুরী।নানার নাম জনাব মোঃ সোলাইমান মাস্টার (বাদশাহ মিয়া স্যার) সাবেক সহকারী শিক্ষক লালমোহন হাই এটাষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ ছাড়া তাহার বড় চাচা দক্ষিনাঞ্চলের বিশিষ্ট ওয়ায়েজিন (বক্তা) জনাব মাওলানা কবি অজি উল্লাহ সাহেব।প্রতিষ্ঠাতা ঈমাম ও খতিব উত্তর বাজার বায়তুর’রেদওয়ান জামে মসজিদ, লালমোহন।মোহাম্মদ রিয়াজ উদ্দিন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০০০ সালে দাখিল পাশ ও সাধারণ বিভাগ নিয়ে ২০০২ সালে আলিম পাশ করেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালে ব্যাচেলর অব আর্স (বি,এ) পাশ করেন। এরপর ২০১৮ সালে ডেন্টাল ডিপ্লোমা টেকনোলজিষ্ট ডি,ডি,টি সম্পন্ন করে বর্তমানে তিনি লালমোহনে সাধারণ মানুষের প্রাথমিক দন্ত সেবা দিয়ে আসছেন।তিনি বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের আজীবন সদস্য। এবং লালমোহন উপজেলা পল্লী ডেন্টাল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ।একদিকে তিনি বর্তমানে তাহার প্রতিষ্ঠান লালমোহন ডেন্টাল পয়েন্টে সাধরন মানুষকে দন্ত সেবা দিয়ে আসছেন অন্যদিকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী।যার মাধ্যমে তিনি সমাজের ভালোমন্দ দিক মানুষের সামনে উপস্থাপন ও প্রশাসনিক সহযোগিতায় নিরসনের জন্য কাজ করেন। তিনি বলেন জনগণ যদি তাকে তাদের সেবক হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে জনগণের প্রাপ্য সেবা সমূহ কোনো প্রকার ঘুষ বা উপঢৌকন ছাড়াই জনগণের দারপ্রান্তে পৌঁছে দেয়াই হবে তার প্রথম কাজ।দ্বিতীয়ত তিনি লালমোহন ইউনিয়নকে একটি আধুনিক নিরাপদ বৈষম্যহীন মাদক,সন্ত্রাস, যৌতুক, কিশোর গ্যাং মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন যদি জনগণ তাকে সহযোগিতা করে।তিনি আরো বলেন আজকাল বিধবা’রা বিধবা ভাতা পায়না,জেলেরা জেলে ভাতা পায়না,এরকম সকল সরকারি অনুদান গুলোর যথাপুযুক্ত জায়গায় না দিয়ে দলীয় করনের মাধ্যমে দলীয় লোকদের দেয়া হয়,এগুলো যথাযত ব্যাক্তিদের দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যাবস্থা জোরদার করা হবে। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনের সহায়তায় গ্রাম আদালতের মাধ্যমে সামাজিক অভিযোগ ও মামলা সমুহের দ্রুত নিষ্পত্তির ব্যাবস্থা করবেন।
Leave a Reply