1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 11, 2026, 9:58 pm

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫০ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026
  • 21 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫০ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ওমর ফারুক।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক রাঙ্গুনিয়া ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র ১৫০ জন মানুষের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ নম্বর স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ সরদারের পক্ষ থেকে তাঁর সমর্থকরা সরেজমিনে গিয়ে কর্মকারপাড়া, মজুমদারপাড়া ও সাবেক রাঙ্গুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মন্দিরের পূজা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা সঞ্জিত কর্মকার, উপদেষ্টা কমল দাশ, ইউপি সদস্য দীপ্তি কর্মকার এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয় কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এরশাদ সরদারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করবে।
এ সময় কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বলেন, এরশাদ সরদার চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁদের এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। তাঁদের মতে, এরশাদ সরদার একজন ভালো মানুষ। তাঁর এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত।
উপকারভোগীরা এরশাদ সরদারের এই মহতী উদ্যোগের জন্য সৃষ্টিকর্তার কাছে তাঁর মঙ্গল ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি