
তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙন, প্রতিরোধের দাবিতে দশমিনায় মানববন্ধন।
এইচ.এম.নুর.নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাটে এলাকায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ, সড়ক ও বেড়িবাঁধ রক্ষা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাজিরহাট লঞ্চঘাটসংলগ্ন ভাঙনপ্রবণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তীব্র স্রোতে হাজিরহাট এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নেয়। পাউবোর ফেলা শতাধিক জিওব্যাগ, পাকা সড়কের একাংশ ও তীরের মাটি নদীগর্ভে বিলীন হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০টি কবর নদীতে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় অর্ধশতাধিক বসতঘর, আরও কবরস্থান, হাজিরহাট জামে মসজিদ, বাজার ও মাধ্যমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো সম্ভব নয়। দ্রুত টেকসই নদীশাসন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন জরুরি।
দশমিনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফর রহমান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফকরুজ্জামান বাদলসহ স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা বলেন, ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সহায়তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তারিখ,০৯/০৯/২৬:
এইচ.এম.নুর.নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
মোবাইল:01777042194
Leave a Reply