1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 3:26 pm

সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলাতে বিশেষ অবদানের জন্য  স্বীকৃতি হিসেবে গাইবান্ধায় পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান 

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 7 Time View

সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলাতে বিশেষ অবদানের জন্য  স্বীকৃতি হিসেবে গাইবান্ধায় পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলাতে বিশেষ অবদানের জন্য  স্বীকৃতি হিসেবে গাইবান্ধায় পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মেলননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যরা।

এ বছর ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রাপ্তরা হলেন- সৃজনশীল সাংস্কৃতিক গবেষনায় সদরের ড. মো. শহীদুর রহমান, নাট্যকলায় শহরের ভিএইড রোর্ডের খন্দকার রশিদ আহমেদ, ফটোগ্রাফিতে ফুলছড়ি উপজেলার মো. রফিকুল ইসলাম, কণ্ঠসংগীতে শহরের পশ্চিম পাড়া এলাকার মো. রেজওয়ানুল হক, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে ফুলছড়ি উপজেলার বালাসী বাউল সঙ্গীত একাডেমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্ম হয় না। তাই আমাদের সবার উচিত গুনী কে কদর করা।

ভবিষ্যতেও তাঁরা সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলার  ক্ষেত্রে উত্তরের এ জেলাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি