1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 3:28 pm

গোবিন্দগঞ্জ থানা পরিদর্শে নবাগত জেলা প্রশাসক ডা. মনিরুজ্জামান

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 7 Time View

গোবিন্দগঞ্জ থানা পরিদর্শে নবাগত জেলা প্রশাসক ডা. মনিরুজ্জামান

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি থানা পরিদর্শনে যান।

থানায় পৌঁছালে জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামানকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, সেকেন্ড অফিসার মীর কায়েশসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে মাদক বিরোধী অভিযান, অনলাইন জুয়া, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি