1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 9, 2026, 11:49 am

সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের তিন মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 27 Time View

সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের তিন মাসের কারাদণ্ড

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সাঘাটা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রুস্তম আলী (৪৮), মফিজুর (৪৮) ও শফিকুল মণ্ডল (৬০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।

‎পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি), সাঘাটা শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‎সাঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি