1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 9:44 am

দশমিনায় বজ্রপাতে গোয়ালঘরে থাকা দুটি গরুর মৃ*ত্যু।

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 21 Time View

দশমিনায় বজ্রপাতে গোয়ালঘরে থাকা দুটি গরুর মৃ*ত্যু।

এইচ.এম.নুর.নবী,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বজ্রপাতে গোয়ালঘরে থাকা দুটি গরুর মৃত্যু হয়েছে। এতে কৃষক হানিফ মুন্সি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের নেহালগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে এলাকায় হালকা বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় কৃষক হানিফ মুন্সির গোয়ালঘরে থাকা দুটি গরু বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত গরু দুটির মালিক হানিফ মুন্সি ওই এলাকার মৃত কাঞ্চন মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক। গরু দুটি হারিয়ে পরিবারটির ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, গ্রামের কৃষকদের কাছে গবাদিপশু শুধু সম্পদই নয়, অনেক পরিবারের আয়ের অন্যতম মাধ্যম। একসঙ্গে দুটি গরু মারা যাওয়ায় কৃষক হানিফ মুন্সি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তারিখ,০৬/০৯/২৬:
এইচ.এম.নুর.নবী,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ।
মোবাইল:01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি