
চলিতেছে সার্কাস 😆।
বিগত কিছুদিন ধরে ৫ টাকার অটো ভাড়া নাকি আর নাই, অটো ড্রাইভার দের বললে বলে দ্রব্যমূল্যের উর্ধগতি, হ্যাঁ ভাই দ্রব্যমুল্যের দাম শুধু আপনাদের জন্যই বারছে, আমাদেরকে তো ফ্রি খাওয়াচ্ছে সরকার।
এই অটো গুলো পেসেঞ্জার একটু বেশি হলেই ভাড়া ডাবল। একটু রাত হলে ভাড়া ডাবল, বৃষ্টি আসলে ভাড়া ডাবল, কারেন্ট না থাকলে ভাড়া ডাবল, এগুলা কি সাধারণ মানুষের প্রতি অবিচার নয়?
আমার বাসা মিস্ত্রিপাড়া, মৌভাষার মোরে, তো কাজের জন্য আমাকে দিনে ৩ বার অটো করে পায়রা চত্বর যাইতে এবং আসতে হয়, তার মানে আমাকে ৬ বার অটো তে উঠতে হয় শুধুমাত্র এই একটা রোডেই। শুধুমাত্র এইটুকু যায়গার জন্য আমাকে ৬০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। যা আগে ছিল ৩০ টাকা।
শুধু এই রোডেই না, রংপুর শহরে অটো তে উঠলেই নাকি ১০ টাকা।
অটো ড্রাইভার দের বললে বলে সিটি করপোরেশন নাকি এই নিয়ম করেছে, তো সিটি করপোরেশন কার সাথে বসে এই সিদ্ধান্ত নিল ভাই? অই অটো মালিকদের সাথে?
আমার বুঝে আসেনা কাচারি বাজার থেকে টাউন হল, পুলিসলাইন থেকে জলকর, পায়রা থেকে মিস্ত্রিপাড়া, জাহাজকোম্পানি থেকে ফায়ারসার্ভিস, জাহাজকোম্পানি থেকে শাপলা, লালবাগ থেকে পার্কের মোড়, পার্কের মোর হতে মডার্নমোর, এর ভাড়া কিভাবে ১০ টাকা হয় তার যথাযথ কারন উল্লেখ করেন জনগণের সামনে। যেখানে পায়রা থেকে সিগারেট কোম্পানির ভাড়া ১০ টাকা, সেখানে একই রুটে সিগারেট কোম্পানির চেয়ে ৩ ভাগের এক ভাগ রাস্তা মিস্ত্রিপাড়ার ভাড়া কিভাবে ১০ টাকা হয়। আর এখন তো রিক্সার ও পোয়া বারো। কাচারি বাজার থেকে সুপার মার্কেট,পায়রা পর্জন্ত ভারা ১০-১৫ টাকা ছিল, এখন রিক্সায়ালা দের ভাব কি? কাচারি থেকে নাকি সুপারমার্কেট এর ভাড়া ৩০. কিছু বললে বলে অটোর ভাড়া ডাবল হইছে তাই আমাদের ভাড়াও বারছে। আবার মিস্ত্রিপারা থেকে সুপারমার্কেট যাওয়ার ভাড়া ১৫ টাকা থেকে বেরে ৩০ টাকা। বাহ সোনারবাংলা।
যখন ৫ টাকার ভাড়া ছিল তখনো প্রতিদিন এক একজন অটো ডাইভারদের ফ্রেশ ইনকাম ছিল ৭০০+ টাকা। এবং এই ৭০০+ টাকা তাদের সারাদিনের পান, সিগারেট এর খরচ বাদ দিয়েই।
আমি একজন সিটিকর্পোরেশন এর স্থায়ি বাসিন্দা, এবং ভোটার হিসেবে মেয়র এবং প্রশাসন এর কাছে যানতে চাই আপনারা কয়জন নাগরিক এর সাথে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন? নাকি অটো শ্রমিকরা আপনাদের জিম্মি করে ভাড়া বারিয়েছে?
এই সমস্যার দ্রুত সমাধান চাই।
প্রচারের জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এই অযৌক্তিক ভাড়া বারানোর বিপক্ষে।
© All rights reserved © 2025
Leave a Reply