
সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক বিয়ে
অতঃপর শ্বশুরবাড়িতে শিকলে বাঁধা পড়লেন জামাই
সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক বিয়ে অতঃপর শ্বশুর বাড়ির লোকের কাছে ধরা খেলেন ভূয়া সৈনিক শিপন। শনিবার ইসলামপুর উপজেলার সভাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারক শিপনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামে। তিনি ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে। জানা গেছে, শিপন সেনাবাহিনীর ভূয়া সৈনিক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় একাধিক বিয়ে করেছেন। এ কাজে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যাবহার করতেন। সেখানে মোঃ শিপন নামের এক আইডি খুলে তাতে সেনাবাহিনীর পোশাক পরা ছবি আপলোড দিতেন। জানা গেছে, প্রায় এক বছর আগে সৈনিক পরিচয়ে শিপন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে জমির উদ্দিনের মেয়ে কে বিয়ে করেন, বিয়ের তিন মাস না পেরোতেই একই উপজেলার সভাকুড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়েকে বিয়ে করেন। প্রতারক শিপনের একাধিক বিয়ে ও ভূয়া সৈনিকের পরিচয় টি দেলোয়ার হোসেনের পরিবার জানতে পারলে কৌশলে শিপনকে ডেকে এনে শিকলে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আল-আমিন
জামালপুর
২৩/০৬/২০২৪ ইং
© All rights reserved © 2025
Leave a Reply