
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ
আজ (২৩ জুন ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে, গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে ‘জেনারেল র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান।
পরে তিনি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মহামান্য রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান’কে দায়িত্বভার গ্রহণ করার জন্য অভিনন্দন জানান এবং তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১১ জুন ২০২৪ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৩ জুন ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসিকে ‘জেনারেল’ পদে পদোন্নতি প্রদানপূর্বক পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ আদেশ জারি করা হয়। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি ২০ ডিসেম্বর ১৯৮৫ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
#Bangladesh_Army
© All rights reserved © 2025
Leave a Reply