1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একই সম্পত্তি অবৈধভাবে লীজ দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৭ Time View

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একই সম্পত্তি অবৈধভাবে লীজ দেওয়ার অভিযোগ

-বিশেষ প্রতিনিধিঃ

পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক হোসেন বাবুর ছেলে সাদ্দামের কাছে গত ২৩ শে মে ২০১৯ সাল এ সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাধের জন্য অধিগ্রহণকৃত জায়গা লীজ প্রদান করে।যার স্মারক নাম্বার টি-১৭/৫৯৩ ডেমরা মৌজায় আর,এস দাগ নং ৮৩২ এস,এ দাগ নং ৬২২ দাগের সম্পত্তি।এই সম্পত্তি লিচ থাকা অবস্থায় হস্তান্তর করে ডেমরা পূর্ব পাড়া এলাকার মৃত্যু আব্দুল গফুর সরদারের ছেলে নাসিম সরদারের কাছে।তিনি এই জায়গাতে কুঠিরশিল্প তৈরী করে বিক্রয় করছিলেন সেই সাথে কিছু বেকার মানুষের কর্ম সংস্থান তৈরি হয়েছিলো।কিন্তু পানি উন্নয়ন বোর্ড আবারো নতুন করে ডেমরা একই এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে রিপন ইসলামের কাছে এই সম্পত্তি লীজ দেয় ২০২৪ সালের ২৫শে ফেব্রুয়ারিতে,যার স্মারক নাম্বার এ/৪/১৪৪৩।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি অভিযোগ দায়ের করলে কোন সুরাহ পাওয়া যায় না।প্রশ্ন উঠেছে ভিন্ন ভিন্ন ভাবে পানি উন্নয়ন বোর্ড কেন এমন কাজ করলো সকল প্রশ্নের উত্তরেই অর্থ জুড়ে আছে?এই সকল অভিযোগ এর ব্যাপারে ফিল্ড অফিসার রাজীবের সাথে সাক্ষাৎ করতে গেলে দেখা মেলে না তারও।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এডি মোশাররফ হোসেন কে বললে তিনি বলেন,আমরা যথা সাধ্য আইনগত ব্যবস্থা গ্রহন করবো।দীর্ঘ লম্বা সময় পার হলেও আইনি কোন পদক্ষেপ নেওয়া হয়নি।শুধু তাদের মুখের কথাতেই এমন আইনি পদক্ষেপ নিচ্ছে যা বাস্তবতার কোনই মিল নেই। কথা উঠেছে ডেমরা ইউনিয়নে এই সম্পত্তি লীজ দেওয়াতে কত টাকা ঘুষ নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষরা।যদি ঘুষের কারবারী না হতো তাহলে কেন এই জায়গার সুরাহা হচ্ছে না এমন প্রশ্নের উত্তর যেন সবারই অজানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :