1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৮ Time View

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ,মুন্না মোহাম্মদ রকি (২০) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছেন। এ ঘটনায় রামপাল থানা একটি মামলা দায়ের হয়েছে। আসামি, মুন্না মোহাম্মদ রকি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক কৃত মুন্না মোহাম্মদ রকি রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের মোল্লা আল মামুন এর ছেলে, রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়। শনিবার (২২ জুন) মাদক , অস্ত্র, জুয়া, বিরোধী অভিযান পরিচালনা কালে , গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্ত্বাবধায়নে এস আই (নিঃ)নিকুঞ্জ রায়ের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রামপাল উপজেলার বাশতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গিলাতলা (হাওলাদার পাড়া) সাকিনস্থ জনৈক হাওলাদার লিয়াকত আলীর বাড়ীর সামনে গিলাতলা বাজার হতে মুজিবনগর গামী পাকা রাস্তার উপর যে ১.মুন্না মোহাম্মদ রকি (২০), পিতা-মোল্লা আল মামুন, গ্রাম- গিলাতলা (হাওলাদার পাড়া) , থানা- রামপাল, জেলা -বাগেরহাট। ৪৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে রামপাল থানর অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে, আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :