
আওয়ামীলীগকে চাইলে ধ্বংস করা সম্ভব না,
আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ নিয়ে প্রতিযোগিতা নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে- এস এম কামাল, এমপি
রেজোয়ান রাজাঃ( খুলনা)
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেনআওয়ামীলীগকে চাইলে ধ্বংস করা সম্ভব না, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ নিয়ে প্রতিযোগিতা নয়।
২৩ জুন উপমহাদেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেককাটাও র্র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। মহানগর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় রর্যালী পূর্ব সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তি যোদ্ধা স ম রেজোয়ান আলী, শেখ মনিরুল ইসলাম, মফিজুর রহমান, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, খ ম লিয়াকত আলী, সৈয়দ কিসমত আলী, কামাল হোসেন, শাকিল আহমেদ, ওলিয়ার রহমান রাজু, সেলিম চৌধুরী, রেজোয়ান আকুঞ্জী রাজা প্রমুখ। পরে আনন্দ র্যালী শেষে কেককাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
© All rights reserved © 2025
Leave a Reply