1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৮ Time View

মেহেন্দিগঞ্জে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক ব্যবসায়ী

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উওর চর এলাকায় ইট খোয়া ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মোঃ সগির আহমেদ সিকদার এলাকার কিছু চিহৃিত সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সরেজমিনে গিয়ে উত্তরের চর এলাকার আলীগঞ্জ ব্রিজ সংলগ্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ কালে জানা যায়, পার্শ্ববর্তী হিজলার ধূলখোলা ইউনিয়নের সালাউদ্দিন ঢালী ছালা, নিজাম উদ্দিন ঢালী নিজা, মিরাজ গোলদার, বাবু ঢালীসহ আরো একাধিক যুবক দীর্ঘদিন থেকে চাঁদা দাবী করে আসছে এই ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী ছগির সিকদার চাঁদা দিতে অস্বীকার করায় তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় তারা। ঐ এলাকার বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত রাখা প্রায় লক্ষাধিক ইট এবং এক হাজার ফুট খোয়া বিক্রিতে বাঁধা দিয়ে আসছে এই গোষ্ঠী। এরা পার্শ্ববর্তী ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর নিকটাত্মীয় বলে জানা গেছে। ব্যবসায়ী সগির আহমেদ সিকদার সংবাদ মাধ্যমকে জানান, গত ২০ এপ্রিল তার ম্যানেজার মন্নান এক ক্রেতার কাছে মাল বিক্রি করলে তাকে মারধর করে সেই মাল আটকে দেয় এই বাহিনী। এছাড়া দাবীকৃত চাঁদা না দেয়ায় গত ২ মে ছালাউদ্দিন ঢালী ব্যবসায়ী সগির সিকদারের মটর সাইকেলের চাবী নিয়ে যায়। পরবর্তীতে চেয়ারম্যান জামাল ঢালীর মধ্যস্থতায় তা ফিরিয়ে দেন। এছাড়াও ব্যবসায়ী সগির সিকদারের ম্যানেজার মন্নানের কাছ থেকে গত ২ মে এক ক্রেতার নিকট ২ হাজার ইট বিক্রির জমা বাবদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন ছালাউদ্দিন ঢালী ও মিরাজ গোলদার। তাৎক্ষণিক বিষয়টি মোবাইলে ম্যানেজার মন্নান ব্যবসায়ী সগির আহমেদ সিকদারকে জানালে তিনি উপজেলা ছাত্রলীগ সভাপতি নিরব বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি পারভেজ চান, ইউপি চেয়ারম্যান আঃ মকিম তালুকদার ও জামাল ঢালী এবং আ’লীগ নেতা আবু আকনকে অবহিত করলেও কোনো সুরাহা করতে পারিনি তারা। এই বাহিনী তার কাছে ৫ লক্ষ টাকা পাবে বলে দাবী করে আসছে কিন্তু এর কোনো প্রমান দেখাতে পারেনি তারা। এ ব্যাপারে চরএককরিয়ার ইউপি চেয়ারম্যান আঃ মকিম তালুকদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবহিত আছি। অপরদিকে ধূলখোলা ইউপি চেয়ারম্যান জামাল ঢালীর ০১৭৩৩২৯৯৫৭২ মুঠো ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন,ভিকটিম থানায় অভিযোগ দিলে আমি আইনি সহায়তা দেবো। ব্যবসায়ী সগির সিকদার প্রশাসনের নিকট তার জীবনের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :