
অবৈধ ড্রিংকো তৈরির কারখানায় পুলিশের অভিযান।
মদনপুর ২৭ নং ইউনিয়ন ইটের পুল এলাকায় একটি বাসা বাড়িতে অবৈধ ড্রিংকো তৈরির কারখানা পাওয়া যায়।গত ১৩ ই মে রোজ সমবার সন্ধ্যা ৬ ঘটিকায় এই কারখানায় পুলিশের অভিযান পরিচালনা করেন বন্দর থানার
এ এস আই দিন ইসলাম। কারখানায় সরেজমিনে ১) পানির টাংকি ২ টি, ২) আড়াই বস্তা বোতল,৩) একটি গ্যাসের চুলা,৪) ক্যামিকেল কেইস,৫) একটি সিলিং ফ্যান, ৬) একটি ডিজিটাল পাল্লা পাওয়া যায়। টাকার বিনিময়ে এ এসআই দ্বীন ইসলাম
আসামিকে ছেড়ে দেন। আসামী নাম মোঃ হোসেন বাড়ি বরিশাল। গোপন সূত্রে জানা যায় যে আসামীর কাছ থেকে এ এস আই দ্বীন ইসলাম মারধর করে একটি বাটন ওলা মোবাইল সেট ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট হাতিয়ে নিয়ে নেন।
এমনকি আসামীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন এ এস আই দ্বীন ইসলাম, অবশেষে আসামীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১১.০০০/ এগারো হাজার টাকা ও নগত হ্যান্ড ক্যাশ ৭,০০০/ সাত হাজার টাকা নিয়ে আসামীকে বন্দর থানায় নিয়ে ছেড়ে দেয়। আর রক্ষক যখন ভক্ষক হয়
তখন এমনই হয়। যাদের নিয়ে জনগণের আস্তা তারাই যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে এ-সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে, একবার ভাবুন তো। আর এই লোভনীয় নকল ড্রিংকু ড্রিঙ্ক ও লিচু কেমিক্যাল দ্বারা বানিয়ে শিশুদের এই বিষাক্ত খাবার খাইয়ে শিশুদের জীবনের ঝুঁকি পূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই জনগণের দাবি এই নকলজাত দ্রব্য যেন নির্মূল করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply