1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

গাইবান্ধায় রেললাইন থেকে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার*****

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২০৩ Time View

গাইবান্ধায় রেললাইন থেকে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার*****

গাইবান্ধায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিক কখন কোন ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী তা জানা যায়নি।

আজ শুক্রবার (১০ মে) দুপুরে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মাধুকরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০৯ মে) রাত ৯টার দিকে সদরের শহরের কুপতলা স্টেশন এলাকায় রেললাইনে ওই নারীর দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :