
২০টাকার ট্যাক্স ৮০০টাকা।। প্রতিবাদে ইউপি কার্যালয় ঘেরাও।।
ধামরাইয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করায় সাংবাদিকের হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান।। থানায় জিডি
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃমো: মাসুদ রানা
ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত ট্যাক্স আদায়ের ভুক্তভোগী ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে নিক্ষোভ প্রদর্শন করেন। এ ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বেসরকারি টিভি চ্যানেল এস টিভির সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাটি খেকো আলতাব হোসেন মোল্লা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল পাঁচটার দিকে।এ ঘটনায় সকল সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের নামে থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন ভুক্তভোগী ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাটি ও ইট ভাটা ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন মোল্লা ২০ টাকার স্থলে আটশত টাকা হারে প্রতি বছর ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় করেন। বিষয়টি ইউনিয়নবাসী মানতে নারাজ হওয়ায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠে ।
ভুক্তভোগীরা এ বিষয়ে সাংবাদিকদের জানালে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করায় পরিবেশ দূষণকারী মাটি ও ইটভাটা ব্যবসায়ী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস টিভি ও বাংলাদেশ সমাচারের সাংবাদিক মোঃ সিরাজুল ইসলামকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন।
উলাইল গ্রামের লাল ভানু নামে এক নারী অভিযোগ করেন আমার মা গত বছর ইউনিয়ন পরিষদের ট্যাক্স দিয়েছেন মাত্র ২০ টাকা। এবছর আমি ইউনিয়ন পরিষদে ট্যাগ দিতে আসলে আমার কাছে ৮০০ টাকা দাবি করেন। ফলে আমি এত টাকা ট্যাক্স পরিশোধ করতে ব্যর্থ হয়েছি।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন,গত বছর যাদের ট্যাগ ছিল ২০ টাকা তাদের কাছ থেকে চলতি বছর আদায় করা হচ্ছে ৮০০ টাকা। এ নিয়ে জনগণ উত্তেজিত হলে ইউনিয়ন পরিষদ এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভুক্তভোগীরা সাংবাদিকদের বিষয়টি অবহিত করলে আমরা সরে জমিনে তথ্য সংগ্রহ করতে যাই। আমরা তাৎক্ষণিক ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করায় ওই ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা আমাদের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে যান এবং আমাদের হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে সাংবাদিকের হাত পা ভেঙ্গে ফেলার হুমকি দাতা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা বলেন,আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় আমার মেজাজ খারাপ হয়ে যায় । তাই আমি ওই সাংবাদিকের নলি ছুটানোর কথা বলেছি। এতে দোষের কি হয়েছে। সাংবাদিকরা যা পারে আমার বিরুদ্ধে লিখুক তাতে আমার কোন কিছু যায় আসে না। আমিও দেখে নেব সাংবাদিকদের বিরুদ্ধে কি করতে হবে।
© All rights reserved © 2025
Leave a Reply