
উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন সেলিনা জাহান সুমী
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী ।
মঙ্গলবার (৭ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্টিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি অনলাইনে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন । দ্বিতীয় বাইরের মতো এই মনোনয়নপত্র দাখিল করা হয় । মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটের উন্নয়নসহ একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) মরমি কবি বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র স্মৃতি রক্ষার্থে নিজ উদ্যোগে জালাল মনুমেন্ট স্থাপন করেন ।
এ বিষয়ে সেলিনা জাহান সুমীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা পেলে, এবারও আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং এখন পর্যন্ত সব রকমের
মানুষের যে অকুণ্ঠ সমর্থন পাচ্ছি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
© All rights reserved © 2025
Leave a Reply