1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে বাউফল বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত :

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে বাউফল বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত :
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে
দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৫/০৮/২০২৬ তারিখ বিকাল ৪টায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তসলিম তালুকদার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা (সবুজ)
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ সকল ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের দায়িত্ব শিল ব্যক্তিদের হুশিয়ার সংকেত দিয়ে বলেন। প্রত্যেক ইউনিয়নে আমাদের নেতৃত্বে একটা করে কমিটি থাকবে।
তিনি আরও বলেন জাতীয় নির্বাচনে তারেক রহমান এর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যাঁরা কাজ করেছে তারা যেন দলের ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সবাই সচেতন থাকবেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় তাঁকে যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করেন।
পরে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
বাউফল প্রতিনিধি :
১৫/০৮/২০২৬
০১৭২৫০৯৮৭৬৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :