1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে জুয়াড়ীসহ একদিনে ৭ জন আটক জেল হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

গোবিন্দগঞ্জে জুয়াড়ীসহ একদিনে ৭ জন আটক জেল হাজতে প্রেরণ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় একদিনে মোট সাতজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মো. উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার (৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধা (২২)।অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে একদিনে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :