
গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আকতারী বেগমের ইন্তেকাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং টিএনটি মোড় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আব্দুল মান্নানের সহধর্মিণী আকতারী বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও আনন্দ টিভি পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
আল্লাহ মরহুমাকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন।
© All rights reserved © 2025
Leave a Reply