1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

রুমিন ফারহানা আজকে একদম সরাসরি ওয়ান-অন-ওয়ান অ্যাটাকে গেলেন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

রুমিন ফারহানা আজকে একদম সরাসরি ওয়ান-অন-ওয়ান অ্যাটাকে গেলেন।
তাঁর সোজা কথা, দেশজুড়ে বিশেষ করে ঢাকা-চট্টগ্রামে বৃষ্টির পানিতে যখন তুঘলকি কাণ্ড, শিক্ষার্থীরা যখন পরীক্ষা পেছানোর জন্য রীতিমতো আন্দোলন করছে, তখন কেন এইচএসসির মতো লাইফ-চেঞ্জিং পরীক্ষা জোর করে নেওয়া হলো?
তাও আবার ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টের দিন!

তিনি প্রশ্ন ছুড়ে দিলেন পরীক্ষাটা একদিন বা দুদিন পিছিয়ে দিলে সরকারের কী এমন মহাভারত অশুদ্ধ হতো?

শিক্ষামন্ত্রী উত্তরে জানিয়ে দিলেন, চট্টগ্রাম বোর্ডে বন্যার সাথে সাথেই পরীক্ষা বন্ধ করা হয়েছিলো।
আর বাকি দেশজুড়ে পরীক্ষা নেওয়ার আগে ডিসি, এসপি, ইউএনও থেকে শুরু করে আবহাওয়া অফিস সবার সাথে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক করে তবেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিলো।

​কুমিল্লার একটা সেন্টারে পানি জমায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আর পুলিশ ডেকে পরীক্ষার্থীদের নৌকায় করে ৫ তলা ভবনে নিয়ে পরীক্ষা দেওয়া নিশ্চিত করা হয়েছে। এমনকি জামাকাপড় ভিজে যাওয়া এক ছাত্রীর জন্য বাড়ি থেকে কাপড় এনে, এক ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে!

​ফিজিক্স পরীক্ষার প্রশ্নে যে দুইটা ভুল ছিল, সেটার দায় শিক্ষামন্ত্রী সরাসরি ঠেলে দিলেন বিগত গভমেন্টের ঘাড়ে!

তিনি সাফ বললেন, আমরা এসেছি মাত্র ৪ মাস, প্রশ্ন মডারেশন হয় ২ বছর আগে থেকে। তবে শিক্ষার্থীদের সেই ভুলের পুরো নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

​শেষে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বললেন, কোমলমতি বাচ্চাদের জন্য মায়া-দয়া শুধু ওনাদের একার না, সরকারেরও আছে। মাঠ পর্যায়ের অফিসাররা গ্রিন সিগন্যাল দিয়েছে বলেই পরীক্ষা নেওয়া হয়েছে।🙂

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :