1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

২৭টি আগ্নেয়াস্ত্র ৩৪০ রাউন্ড গুলিসহ বাহীনির ২৭ দস্যু নিয়ে বনদস্যু ছোট জাহাঙ্গীর এর আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

২৭টি আগ্নেয়াস্ত্র ৩৪০ রাউন্ড গুলিসহ বাহীনির ২৭ দস্যু
নিয়ে বনদস্যু ছোট জাহাঙ্গীর এর আত্মসমর্পণ
এসএইচ রতন,বাগেরহাট
কোষ্টগার্ডের ধারাবাহীক অভিযানে টিকতে না পেরে অবশেষে ২৭টি আগ্নেয়াস্ত্র ৩৪০ রাউন্ড গুলিসহ বাহীনির ২৭ জন সক্রিয় সদস্য নিয়ে বনদস্যু জাহাঙ্গীর শেখ ওরফে ছোট জাহাঙ্গীর কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। ১৩ জুলাই সোমবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা উপজেলাধীন সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় বনদস্যু আত্মসমর্পণ করে। এ সময় বাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের ২৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৪০ রাউন্ড তাজা গুলি কোস্টগার্ডের কাছে জমা দিয়েছে।
বিগত কয়েক মাসে কোস্টগার্ডের নের্তৃত্বে পরিচালিত ‘অপারেশন রি-ষ্টোরস পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে চলমান দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪৫জন বনদস্যুকে গ্রেপ্তার ও দস্যুদের জিম্মিদ থাকা ৪২জন জেলে ও বনজীবিদের জীবিত উদ্ধার করা হয়। চলমান এই দুটি বিশেষ অভিযানে সুন্দরবনে তৎপর সকল বনদস্যুরা কোনঠাসা হয়ে পড়ে। ইতোপূর্বে আটক ও আত্মসমর্পণ করা বাহীনি গুলির মধ্যে ছোট জাহাঙ্গীর বাহীনি-ই সব থেকে বড় বনদস্যু বাহীনি।
কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল আলম মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিং আরও জানান, সোমবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা উপজেলাধীন সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ সক্রিয় বনদস্যু কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। এ সময় বনদস্যুরা তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শুটার গান, একটি ফোর শুটার গান, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, দুটি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দেয়।
আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন- বাহিনী প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮) আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০), শরিফুল ইসলাম বয়াতি (২১) ও জয়নাল আবেদীন (৩৮)। এসব বনদস্যুদের বাড়ি খুলনার দাকোপ, কয়রা, বটিয়াঘাটা, বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোরলগঞ্জ, শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী বনদস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্টগার্ড। ##
বাগেরহাট
১৪. ০৭. ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :