1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক///

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা ছিলেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে নাজমুন নাহার স্বপ্নার জন্য নিউ লাইফ হাসপাতাল ভবনের ওই বাসাটি ভাড়া নেন। সোমবার সকাল ৮টার দিকে স্বপ্নাকে কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এর আগে তার শিশু সন্তানদের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়েছিলেন।

নিহতের বড় ভাই মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরবর্তী বিয়েগুলো বিচ্ছেদের পর সর্বশেষ তিনি প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন এবং খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

ঘটনার খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :