
ধনবাড়ীতে এইচ,এস,সি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আ*ত্ম*হ*ত্যা
আঃ আজিজ বলেন
প্রতিনিধি( মধুপুর) (ধনবাড়ী) টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
এলাকাসূত্রে জানা যায়,ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের মো:সুরুজ আলীর মেয়ে বর্তমান ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী চার বোনের মধ্যে তিনি তিন নম্বর মেয়ে পরিবারের অভিযোগ ধনবাড়ী পৌর শহরে বন্দ-টাকুরিয়া গ্রামের ডুবাই প্রবাসি মন্জু মিয়ার ছেলে মো: মারুফ হোসেন শান্তর সাথে প্রেমের সম্পর্ক ছিল গত ১১ জুলাই মেয়েটিকে সকালে ফোন করে দেখা করতে বলে ছেলেটি মেয়েটিকে সাথে নিয়ে যায় এবং সারাদিন অজ্ঞাত স্থানে দিন কাটায় এই ঘটনা ছেলের পরিবার জানতে পেরে স্থানীয় নেতাকর্মীর মাধ্যমে রাতে মেয়েটির বড় বোনের জামাই কাবেল এর বাড়িতে রেখে যায়, ২ দিন পরে ১৩জুলাই
বড় বোনের জামাই কাবেল এর থাকার ঘরে আলাদা একটি রুমে বেলা ১১ টার দিকে ঘরের ধরনার সাথে উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী ধনবাড়ী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তির দৃষ্টান্ত শাস্তি দাবী করেছেন ওই পরীক্ষার্থীর পরিবার।
আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
১৩,৭,২৬ ইং
০১৯৪৮৭৭৪০৮১
© All rights reserved © 2025
Leave a Reply