1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে হরিদাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

পলাশবাড়ীতে হরিদাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ৮১ ফুট রামমন্দির নির্মাণের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক ফোরাম।

সোমবার (১৩ জুলাই) বিকেলে পলাশবাড়ী শহরের বড় মসজিদ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক মুফতি মাহমুদুল কাসেমী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশবাড়ীতে কথিত রামমূর্তি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের অন্যতম দাবি ছিল ধর্মকে পুঁজি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা হরিদাস চন্দ্র তরনীকে গ্রেফতার ও কথিত রামমূর্তি অপসারণ।

তিনি বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে এবং চলমান তদন্তের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত রোববার দিবাগত রাতে পলাশবাড়ী থেকে হরিদাস চন্দ্র তরনীকে গ্রেফতার করেছে। এতে তাদের আন্দোলনের আংশিক দাবি বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে

সিআইডিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
তবে তিনি দাবি করেন, হরিদাস গ্রেফতার হলেও সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অবসান হয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি তিন দফা দাবি জানান তারা।

দাবিগুলো হলো— ধর্মীয় উসকানিমূলক উদ্দেশ্যে মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে স্থাপিত রামমূর্তিসহ সকল মূর্তি দ্রুত অপসারণ, হরিদাসের ব্যাংক হিসাবের কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের গভীর তদন্ত এবং হরিদাসসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরনীকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ, হাফেজ মো. আবুল বাসার, সহকারী অধ্যাপক জহুরুল হক সরকার, মুফতি ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :