1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ডিলারসহ গ্রেফতার ৪, কম্পিউটার ও সরঞ্জাম জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

ডিলারসহ গ্রেফতার ৪, কম্পিউটার ও সরঞ্জাম জব্দ

মোঃ ওলিউল্লাহ, বিভাগীয় প্রধান ( রাজশাহী )

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়ার আস্তানা থেকে ডিলারসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতরাতে সদর মডেল থানাধীন পার নওগাঁ সর্দার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অনলাইন জুয়ার ডিলার আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), এবং তার সহযোগী মোঃ নাহিদ হাসান (৩০), মোঃ মশিউর রহমান (৩১) ও মোঃ আরিফ হোসেন (৩৬)। তাদের সবার বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার নওগাঁ সর্দার পাড়া এলাকার একটি আস্তানায় অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা সেখানে একটি অনলাইন জুয়ার সেন্টার খুলে বসেছিল। তারা বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর ও তরুণদের প্রলোভন দেখিয়ে এই সর্বনাশা জুয়ায় উদ্বুদ্ধ করত।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে রক্ষায় অনলাইন জুয়ার বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :