
জনস্বার্থে ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে অবসর
সরকার বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
১. মোল্যা নজরুল ইসলাম
২. মো. সাইফুল ইসলাম
৩. মিরাজ উদ্দিন আহম্মেদ
৪. শাহ মিজান শাফিউর রহমান
৫. এস. এম. মোস্তাক আহমেদ খান
৬. জিহাদুল কবির
৭. মঈনুল হক
৮. মো. ইলিয়াছ শরীফ
৯. শ্যামল কুমার নাথ
১০. মো. জাকির হোসেন খান
১১. মো. শাহ আবিদ হোসেন
১২. মো. জামিল হাসান
১৩. মো. মাহবুবুর রহমান
১৪. মো. মনিরুজ্জামান
১৫. মো. বরকতুল্লাহ খান
১৬. টি. এম. মোজাহিদুল ইসলাম
১৭. মো. আনোয়ার হোসেন খান
১৮. মোহা. মনিরুজ্জামান
১৯. মো. মেহেদুল করিম
২০. মো. আলমগীর কবীর
২১. মো. রশীদুল হাসান
২২. সঞ্জয় কুমার কুন্ডু
২৩. মো. নিজামুল হক মোল্যা
২৪. এস. এম. এমরান হোসেন
২৫. মুহাম্মদ সাইদুর রহমান খান
২৬. ড. শামসুন্নাহার
২৭. মোল্লা জাহাঙ্গীর হোসেন
২৮. সাইফুল্লাহ আল মামুন
২৯. খান মুহাম্মদ রেজোয়ান
৩০. মো. সাজিদ হোসেন
৩১. শেখ রফিকুল ইসলাম
৩২. আব্দুল্লাহ আরেফ
৩৩. মো. মাশরুকুর রহমান খালেদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ৫ জুলাই ২০২৬।
© All rights reserved © 2025
Leave a Reply