1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: মাদক সেবনের অপরাধে ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২ Time View

পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: মাদক সেবনের অপরাধে ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার (০৪ জুলাই, ২০২৬) পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশ।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাজাপ্রাপ্ত ৫ আসামিকে আজ বিকালেই কড়া পুলিশি পাহারায় নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :