
বগুড়ার সারিয়াকান্দীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী গ্রে*ফ*তা*র
বগুড়া সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের স্ত্রীর নাম মিমি বেগম (২৬)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো দেশীয় অস্ত্র চাকুর আঘাতে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের শরীরে একাধিক আঘা তের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। গ্রেফতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঘটনা জানা যাবে।
© All rights reserved © 2025
Leave a Reply