1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জের মাইক্রো বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশু সহ ৮ জন আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৫ Time View

গোবিন্দগঞ্জের মাইক্রো বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশু সহ ৮ জন আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারী ও শিশুসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরতর আহতরা হলেন- রংপুরের শিশু শাওন (১০) এবং নিলফামারীর মুরসালিন (২৩) ও মনি (৩৫)। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ঈদে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, আহতদের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :