1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর বাড়িতে হা*ম*লা, পলাতক ইউপি সদস্য থানায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৫ Time View

পঞ্চগড়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর বাড়িতে হা*ম*লা, পলাতক ইউপি সদস্য থানায় মামলা
প্রতিনিধি,পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারিতে মোহাম্মদ আলী নামে স্বতন্ত্র সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে । আলোয়াখোয়া ইউনিয়নের ইউপি সদস্য শাহাজাহান আলীর নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবী করছে ওই স¦তন্ত্র প্রার্থী। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত ্ইউপি সদস্য শাহাজাহান আলী। এই ঘটনায় জেলার আটোয়ারি থানায় মামলা দায়ের করেছে ওই সংসদ সদস্য প্রার্থী। তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামে। মুহাম্মদ আলী ওই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেল্ ে গেল ১৮ জুলাই শুক্রবার বিকেলে আলোয়াখোয়া ইউনিয়নের ইউপি সদস্য শাহাজাহান আলীর নেতৃত্বে মোহাম্মদ আলীর বাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার সময় তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরের থাইগøাস ভেঙ্গে দিয়ে মোহাম্মদ আলীর ছেলে এবং স্ত্রীকে মারধর করা হয় এক পর্যায়ে মোহাম্মদ আলীকে জোড় করে বাড়ি থেকে তুলে নিয়ে চা বাগানে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে বেধড়ক মারধর করে । বর্তমানে অভিযুক্ত ওই ইউপি সদস্যের ভয়ে আতঙ্কে দিন পার করছে কয়েকটি গ্রামের সাধারন মানুষ। এর আগে ২০২২ সালের দিকে ইউপি সদস্য শাহাজাহান আলীকে গ্রেফতার করতে সিআইডি পুলিশ তার বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়। সিআ। মামলার এজাহার ও পাল্টাপাড়া গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায় গত ১৮ জুলাই বিকেলে ইউপি সদস্য শাহাজাহান আলী তার সাঙ্গপাঙ্গ নিয়ে মুহাম্মদ আলীর বাড়ি গিয়ে প্রথমে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুহাম্মদ আলীকে মারধর করতে শুরু করে । ্ এ সময় মুহাম্মদ আলীর চিৎকারে আশে পাশের বিভিন্ন বয়সী লোকজন ঘটনার ছবি ধারন করতে থাকে। অপরদিকে শাহাজাহান আলীর লোকজন বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ কর মুহাম্মদ আলীর ঘরে থাই গøাস সিসি ক্যামেরা এবং সার্স লাইট ভাংচুর করে বাড়ির প্রায় লক্ষাধিক টাকার মালামাল এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে চুরি ছিনতাই থেকে বাঁচতে মুহাম্মদ আলীর ছেলে খায়রুল পুলিশি সেবা নিতে ৯৯৯ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্বতন্ত্র সংসদ সদস্যের বাড়িতে এরকম হামলার পর বর্তমানে কয়েকটি গ্রামের বাসিন্দারা অভিযুক্ত ইউপি সদস্য শাহাজাহান আলীর ভয়ে আতঙ্কে দিন পার করছেন। এদিকে হামলার পর মুহাম্মদ আলিকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরে। সেই ভিডিওতে দেখা যায় শাহাজাাহান আলী মুহাম্মদ আলীকে জোরপূর্বক ধাক্কা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজাহান হামলার বিষয়টি অস্বীকার করে জানান মুহাম্মদ আলী একজন খারাপ প্রকৃতির লোক তার বিরূদ্ধে আমার কাছে বিভিন্ন অভিযোগ করেছেন এলাকাবাসী। ওইদিনের ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি সময়মত প্রকাশ করবো কিন্ত অমার বিরূদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুহাম্মদ আলী ফেসবুকে ছড়িয়ে দিয়েছে । মুহাম্মদ আলীর বাড়ির পাশে আমি একটি আমবাগান ইজারা নিয়েছি। সেই আমবাগানের রাস্তা নিয়ে তার সাথে মতবিরোধ আছে কিন্তু তিনি তো আমার ভোটার আমি কেন তার কাছে চাঁদা চইবো তার বাড়িতে হামলা করবো।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজাক্কারুল ইসলাম কচি জানান হামলার ঘটনা শুনেছি কিন্ত কে হামলা করেছে জানিনা থানায় মামলা দায়েরের ঘটনাও শুনেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারি থানার উপ পরিদর্শক আলাউদ্দিন জানান এজাহারের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । দুজন আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামীদের ধরতে চেস্টা অব্যাহত আছে।

এ বিষয়ে আটোয়ারি থানার ওসি রফিকুল ইসলাম জানান এই মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলবেন। আমি স¦াক্ষী দেওয়ার কাজে ছুটিতে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :