1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নি*হ*ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নি*হ*ত

,গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার পাতা মিয়ার ছেলে। অপর নিহত রুস্তম আলী (৩০) গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইক দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :