
গাইবান্ধার অন্যতম নাট্য সংগঠন পদক্ষেপের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সংগঠন মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি পালন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার অন্যতম নাট্য সংগঠন পদক্ষেপের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সংগঠন মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও নাটক। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। প্রতিষ্ঠাবার্ষিকীর ¯ স্লোগান ছিল আমরা দেশজ সংস্কৃতির আন্তরিক লালনের পাশাপাশি মানুষের কর্মস্পৃহাকে তুলে দিতে চাই বিপন্ন মানুষের দ্বারে দ্বারে’।
পদক্ষেপের প্রধান উপদেষ্টা পরিষদের প্রতিনিধি শাহ্ আলম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাবেক পৌর কাউন্সিলর কামাল আহমেদ, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপ-পরিষদের আহবায়ক আসাদুল কবির সুমন রাব্বী প্রমুখ।
সন্ধ্যায় আসাদুল কবির সুমন রাব্বীর নির্দেশনায় ‘হামেদালির স্বর্গদর্শন’ নাটক পরিবেশিত হয়।
© All rights reserved © 2025
Leave a Reply