
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম, ১৮ মে ২০২৬ খ্রি.
নুরআলম জেলা প্রতিনিধী।
অদ্য ১৮ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটা মোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২) কে ১২ কেজি গাঁজা (যার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১ জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় চিলমারী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply