
রাতের আঁধারে সুপারি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
রংপুর প্রতিনিধি।
রংপুর মহানগরীর চকইসবপুর এলাকায় রাতের আঁধারে রাজু মিয়া নামক এক ব্যাক্তির প্রায় অর্ধশতাধিক ফলন্ত সুপারির গাছ ও বিভিন্ন রকমের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৪ মে ) ভোর রাতে হাজিরহাট মেট্রো:থানাধীন ১২ নং ওয়ার্ডের চকইসবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নগরীর ছিট- কেল্লাবন্দ কুটিপাড়া মৃত কফিল উদ্দিনের ছেলে রাজু মিয়া (৩৬) তিনি বিগত ২৯ নভেম্বর-২০২১ ইং তারিখে মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মহুবার রহমানের কাছ থেকে তফশীল বর্ণিত জমি
মৌজা- গোপিনাথপুর জে এল নং- ১০৯, সাবেক খতিয়ান নং- ৬৩৫, হাল খতিয়ান নং- ৬৮৮, সাবেক দাগ নং- ৩ জমির পরিমান- ৬৯ শতাংশের মধ্যে ১৮ শতাংশ জমি বায়নাকৃত ক্রয়সুত্রে মালিক। যাহা দলিল নং- ৪৯৬৮।
তিনি শান্তিভাবে ভোগদখল করছেন। জমিতে বিভিন্ন প্রকার গাছপালা রোপন করে জমিতে বেড়া দিয়ে ঘিরে রাখেন তিনি। এ বিষয়ে রাজু মিয়া অভিযোগ করে বলেন, ১৮ শতাংশ জায়গায় তিনি বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলন্ত সুপারির গাছের চারা রোপণ করেছিলেন। ওই চারাগুলো ফলন্তের সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলে বাগান নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা গাছ কেটে দেওয়ার সময় ভিডিও ফুটেজ সংগ্রহীত রয়েছে।
এবিষয়ে হাজিরহাট মেট্রো: থানায় নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে দা দিয়ে কিছু কোপানোর শব্দ পান তারা। তবে ডাকাত আতঙ্কে কেউ বাইরে বের হওয়ার সাহস করেনি। সকালে উঠে দেখে গাছগুলো কারা যেন কেটে ফেলেছে। সঙ্গে এমন শত্রুতা করায় সবাই ধিক্কার জানিয়েছে। এ বিষয়ে হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাতের আঁধারে ভুক্তভোগীর সুপারি গাছ কাটার বিষয়টি জেনেছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
© All rights reserved © 2025
Leave a Reply