1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৬ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সদস্য আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সাহাদুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিশিকান্ত বিএসসি, আব্দুল্লাহ আদিল নান্নু, নীহেরান্দ্র নাথ চৌধুরী ও শাহ আলম সরকারসহ অনেকে।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান বাবলু, শাজাহান মল্লিক, সাইফুল ইসলাম ও নবীন শিল্পী নাজিব উদ্দৌলা। কবিতা আবৃত্তি করেন শাজাহান মল্লিক ও তাহমিনা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ.ই.ম মিজানুর রহমান মিজান।

বক্তারা বলেন, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সর্বজনীন সত্যের চেতনা ছিল রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার মূল ভিত্তি। তাঁর সাহিত্য আজও মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :