1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

গাইবান্ধায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭ Time View

গাইবান্ধায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারগাইবান্ধার ফুলছড়ি উপজেলার মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমান লালন মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামি লালন মিয়া ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা দেয়। কিন্তু আত্মসমর্পণ না করে আসামি লালন মিয়া আত্মগোপন ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরবেলায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক কারবার ও অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :