1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১ Time View

গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।গাইবান্ধার

গতকাল বৃহস্পতিবার ৭ মে বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম।

অভিযানকালে বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে আইন অমান্য করায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। তাই জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :