
বগুড়া,র্যাব-১২ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রেজাউল করিম রিয়াদ গ্রেফতার।
মোঃ ইসমাঈল হোসেন,জেলা প্রতিনিধি।
বগুড়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত পলতক আসামি রেজাউল করিম রিয়াদ (২৯) )কে বগুড়া সদর থানাধীন ইবনেসিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকা হতে গ্রেফতার করেছে বগুড়া,র্যাব-১২ সিপিএসসি(ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী)বগুড়া।
গ্রেফতারকৃত আসামী রেজাউল করিম রিয়াদ বগুড়া রহমাননগর এলাকার নজরুল ইসলামের ছেলে।উল্লেখ্য যে গত ১৯ ফেব্রুয়ারি’২৬ বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে সে আত্মগোপনে চলে যায়।গতকাল রাত ১২ টার দিকে বগুড়া র্যাব-১২,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রিয়াদ সদর থানাধীন ইবনেসিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২,এর স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ,এটিসির দিক নির্দেশনায় একটি চৌকোস টিম অভিযান পরিচালনা করে উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রেজাউল করিম রিয়াদ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
বগুড়া, র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ,এটিসি বলেন র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
© All rights reserved © 2025
Leave a Reply