
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এককেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এককেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধা।
গত সোমবার (৪ঠা মে) বিকালে উপজেলার কামারদহ ইউপির মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিয়ান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) ও তার স্ত্রী আপেলা বেগম (২০)।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারে, আপেলা বেগমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩ টার দিকে তারা ওই বাড়িতে হানা দিলে নুরুন্নবী ও তার স্ত্রী আপেলা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী শয়ন ঘরের খাটের নিচ থেকে এককেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি( মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তিনি বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ওই দুইজনকে আসামী করে মামলা করেন।
© All rights reserved © 2025
Leave a Reply