1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

মাগুরায় বহুল আলোচিত পবন মোল্লা হ*ত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ১৮ বছর পর রায় ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

মাগুরায় বহুল আলোচিত পবন মোল্লা হ*ত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ১৮ বছর পর রায় ঘোষণা
মোঃ ​শামীম শেখ,স্টাফ রিপোর্টার

​মাগুরার বহুল আলোচিত পবন মোল্লা হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার অন্য দুই আসামিকে যথাক্রমে ২ বছর ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
​মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নাসির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয়।
​দীর্ঘ ১৮ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত ৮ জন আসামির বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আব্দুল জলিল, লিয়াকত আলী, নওসের মোল্লা, হালিম মোল্লা, সাবু শেখ এবং জহুর মোল্লা। এদের মধ্যে আসামি আব্দুল জলিল এবং তার ছেলে লিয়াকত ও নওশের একই পরিবারের সদস্য।
​এছাড়াও আসামি আকবর শেখকে দণ্ডবিধির ৩২৪ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সিদ্দিককে ৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
​রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”
​আসামিপক্ষে আইনজীবীরা ছিলেন গোলাম নবী ও মো. মনির হোসেন বাবলু। এ বিষয়ে তাদের বক্তব্যের জন্য ফোন করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
​যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নওশের মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, “এটি একটি গ্রাম্য চক্রান্তের শিকার হয়ে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছিল। আজকের রায়ে আমরা ন্যায়বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে আপিল করব।”
​যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিদের স্বজনরাও অভিযোগ করেছেন, “আমরা ন্যায়বিচার পাইনি, মিথ্যা মামলায় আমাদের সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :