1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

পলাশবাড়ীতে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “National Training of Trainers (ToT) on Emergency MR Vaccination Campaign 2026” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  নিজস্ব সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়  বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর,

ইসলামিক ফাউন্ডেষনের মাঠ সুপার ভাইজার মাহাবুর রহমান,এস আই জুয়েল,সাংবাদিক ফেরদাউস প্রমুখ।

অনুষ্ঠানে জরুরি এমআর (Measles-Rubella) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে টিকাদান কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমও (RMO) ইসতিয়াক আমিন অলিভ।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :