
কাহালুতে দুই অভিযানে গ্রেফতার ২,উদ্ধার ইয়াবা
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক উদ্ধার এবং আদালতের দণ্ডপ্রাপ্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দুপচাঁচিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ বিপ্লব হোসেন (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি কাহালু উপজেলার বীরকেদার জিন্নাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিপ্লব হোসেন বগুড়ার বিজ্ঞ আদালতে পারিবারিক আইনের একটি মামলায় দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এছাড়াও একই দিনে সন্ধ্যা ৭টার দিকে কাহালুর বাবুর বাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মোসাঃ সালিমা বেগম ওরফে শালী (৫৫), স্বামী হারেজউদ্দিন, কাহালু পালপাড়া (মলপুকুর) এলাকার বাসিন্দাকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালিমা বেগমের বিরুদ্ধে কাহালু থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা, বিশেষ করে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply