1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা বাজার এলাকায় ইউনিয়নবাসীর এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক, বিষিষ্ট ঠিকাদার তারিফ চৌধুরী, ফিরোজ কবির তালুকদার, জুয়েল সরকার, তারেক মন্ডল, ইউপি সদস্য আব্দুল লতিফ সরকার প্রমুখ।

এসময় বক্তারা রাখালবুরুজ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং তা দ্রুত বাতিলের দাবি জানান।

তারা অভিযোগ করেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাধারণ মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবায় ভোগান্তি বাড়বে। তাই তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিকাল থেকে এই কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলে। ফলে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার জনসাধারণ।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, সেকেন্ড অফিসার (এসআই) মীর শিবলী কায়েসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :