1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বগুড়ায় মানবিক যুব ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯০ Time View

বগুড়ায় মানবিক যুব ফাউন্ডেশন এর আয়োজনে
ঈদ সামগ্রী বিতরন।

মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক যুব ফাউন্ডেশন ও জেলা সাংবাদিক ইউনিট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার বেলা ৩ টায় বগুড়া শহরের মাটিডালী পশ্চিমপাড়ায় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এস আই শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের শুধু চিত্রই তুলে ধরে না, তারা মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবছর এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা তাঁদের জন্য দোয়া করবেন আগামীদিনেও যেন আপনাদের পাশে আরও বড় পরিসরে পাশে থাকতে পারে। সেই সাথে তিনি এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মানবিক যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বগুড়া সদর উপজেলা মৎস্য জীবি দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মোজাফফর হোসেন, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক লিটন, তানসেন, ১৭ নং ওয়ার্ড মহিলাদের সভাপতি আকতার জাহান শিল্পী,সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা শিরিন,দপ্তর সম্পাদক ববি খাতুন,অত্র সংগঠনের উপদেষ্টা তৈয়ব আলী মাষ্টার,ব্যবসায়ী সাজু শেখ, বগুড়া জেলা সাংবাদিক ইউনিটের আহ্বায়ক ইসমাঈল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম, শামিম ইসলাম, সম্পদ, সদস্য সচিব গোলজার রহমান, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম সৈকত, সদস্য জিহাদসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫০ জন দুঃস্থ্য অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শেষে মরহুম সাংবাদিক আবু তালেব এটি বাবুর রুহের মাগফেরাত কামনা ও দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাটিডালী বন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :