1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কাহালুতে অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান,মালিকের ১মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০ Time View

কাহালুতে অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান,মালিকের ১মাসের কারাদণ্ড

আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার ভোলতা শেখাহার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে “মীম লাচ্ছা সেমাই” নামের একটি কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। শ্রমিকদের পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা, কাদা ও ময়লাযুক্ত সেমাই তেলে ভেজে প্রস্তুত করা, পোড়া তেল ব্যবহার এবং সেমাই তৈরিতে খাবারে ব্যবহার নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজেন ব্যবহার করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া নন-ফুড গ্রেড রাসায়নিক রং ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট “মীম লাচ্ছা সেমাই” কারখানার স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেলা হাজতে পাঠানো হয়।
এ সময় অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :